মূল অংশে যান

দাতা সদস্য

দাতা সদস্য হোন এবং ফাউন্ডেশনের দীর্ঘমেয়াদি কাজের ভিত্তি গড়ে তুলুন। আপনার অবদান ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।

কেন দাতা সদস্য হবেন?

এককালীন দানের পাশাপাশি দাতা সদস্য হিসেবে যুক্ত হওয়া মানে একটি মানবিক উদ্যোগের দীর্ঘমেয়াদি সহযাত্রী হওয়া। আপনার অবদান শুধু একটি প্রকল্পে সীমাবদ্ধ থাকে না; এটি ফাউন্ডেশনের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমকে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সহায়তা করে।

দাতা সদস্য হিসেবে আপনি যা পাবেন

  • • একটি স্বীকৃত সদস্য পরিচয়
  • • কার্যক্রমের নিয়মিত আপডেট
  • • বার্ষিক প্রতিবেদন ও আর্থিক স্বচ্ছতা দেখার সুযোগ
  • • বিশেষ সভা ও আয়োজনে আমন্ত্রণ
  • • ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মতামত দেওয়ার সুযোগ

আপনার অবদান যেসব কাজে ব্যবহার হতে পারে

  • • অসহায় পরিবারের খাদ্য সহায়তা
  • • চিকিৎসা সহায়তা
  • • শিক্ষা ও বৃত্তি কার্যক্রম
  • • বিশুদ্ধ পানি প্রকল্প
  • • দুর্যোগকালীন জরুরি সহায়তা

আমরা বিশ্বাস করি, প্রতিটি দানের সঙ্গে একটি বিশ্বাস জড়িয়ে থাকে। তাই আপনার অবদান কোথায় এবং কীভাবে ব্যবহৃত হয়েছে, সে তথ্য নিয়মিত প্রকাশের মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করি।

একজন দাতা সদস্য শুধু অর্থ দিয়ে সহায়তা করেন না; তিনি একটি মানবিক উদ্যোগের প্রতি নিজের আস্থা, দায়িত্ববোধ এবং দীর্ঘমেয়াদি সহযোগিতার অঙ্গীকার প্রকাশ করেন।

আমাদের অঙ্গীকার

আপনার দান আমাদের কাছে শুধু অর্থ নয় এটি একটি আমানত। সেই আমানতের হক আদায়ে আমরা সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও জবাবদিহিতা বজায় রাখার চেষ্টা করি। প্রতিটি অবদান যেন সঠিক মানুষের কাছে, সঠিক সময়ে এবং সঠিক উদ্দেশ্যে পৌঁছায় - এটাই আমাদের নিরন্তর প্রচেষ্টা। আমরা বিশ্বাস করি, মানুষের বিশ্বাস অর্জনের চেয়ে বড় কোনো অর্জন নেই।

গুরুত্বপূর্ণ: আবেদন ও অনুদানের তথ্য যাচাইয়ের পর আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। সদস্য নম্বর, পরিচয়পত্র ও ডিজিটাল সদস্য প্রোফাইল চালুর কাজ চলমান রয়েছে। এখন আবেদন করলে আপনার তথ্য নিরাপদে সংরক্ষিত থাকবে এবং সুবিধাগুলো চালু হলে পর্যায়ক্রমে আপনাকে জানানো হবে।

সদস্যতার আবেদন

দাতা সদস্য

আপনার তথ্যগুলো পূরণ করে সদস্যতার আবেদন শুরু করুন।

৳

দাতা সদস্য হতে সর্বনিম্ন ৳৫০,০০০ প্রয়োজন

ব্যক্তিগত তথ্য

আপনার দেওয়া তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হবে এবং শুধুমাত্র সদস্যতা ও পেমেন্ট যাচাইয়ের কাজে ব্যবহার করা হবে।